প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাফজয়ী অপরাজিত যুবাদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী"
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ যুব দল। এই অসাধারণ সাফল্যে দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য থাকে। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের যুবাদের এই অর্জন পুরো জাতিকে গৌরবান্বিত করেছে।” তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনে বাংলাদেশের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের পর এটি বাংলাদেশের দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা