প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গণভোট বাস্তবায়নের দাবিতে আজ রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ

গণভোট বাস্তবায়নের দাবিতে আজ রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬

গণভোটের রায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, জনস্বার্থ রক্ষায় রাজপথের আন্দোলন ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই।

তিনি সরকারের সমালোচনা করে দাবি করেন, বর্তমান সরকার সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সংবিধান সংশোধনের মাধ্যমে ভুল পথে এগোচ্ছে। তার ভাষায়, “সংস্কার প্রয়োজন, শুধু সংশোধন নয়।”

১১ দলের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া গণভোটের রায় বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা