প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সংসদে রুমিন ফারহানার তীব্র প্রতিবাদ ও বিচার দাবি

সংসদে রুমিন ফারহানার তীব্র প্রতিবাদ ও বিচার দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদে নারী সংসদ সদস্যদের নিয়ে ওয়াজ মাহফিলে আপত্তিকর ও কুৎসিত বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি স্পিকারের কাছে এই ঘটনার বিচারের দাবি জানান।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, একটি ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী সংসদে উপস্থিত তিন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে কুৎসিত ভাষায় বক্তব্য দেওয়া হয়েছে। রুমিন ফারহানা স্পিকারের কাছে বিষয়টি তদন্ত ও বিচারের দাবি জানান।

প্রতিক্রিয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে পয়েন্ট অব অর্ডার গ্রহণযোগ্য নয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা