প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিকল্প পথে সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

বিকল্প পথে সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জ্বালানি তেল পরিবহনে জটিলতা দেখা দিয়েছে। এতে বাংলাদেশসহ বিশ্ববাজারে তেলের চাহিদা মেটানো কঠিন হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ এবার বিকল্প পথে সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করতে যাচ্ছে। লোহিত সাগরের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে সরাসরি চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে তেল পৌঁছে পরিশোধনের মাধ্যমে বাজারজাত করা হবে। তেলবাহী জাহাজ লোড করার সময় নির্ধারিত রয়েছে আগামী ২০ এপ্রিল।

এদিকে, ‘এমটি নরডিক পলুকস’ নামের ১ লাখ টন ক্রুড অয়েল হরমুজ প্রণালিতে আটকা রয়েছে। ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত জাহাজটি বাংলাদেশে আসতে পারছে না। তবে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুটি জাহাজ মিলিয়ে মোট ২ লাখ টন তেল চট্টগ্রামে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

ইস্টার্ন রিফাইনারি সূত্র জানায়, ২ লাখ টন ক্রুড অয়েল পরিশোধনের মাধ্যমে উৎপাদিত জ্বালানির মধ্যে থাকবে:

৫২ হাজার টন ডিজেল

৩২ হাজার টন পেট্রোল

১৬ হাজার টন অকটেন

৪৮ হাজার টন ফার্নেস অয়েল

হাজার টন কেরোসিন

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, হরমুজ প্রণালির জটিলতা এড়াতে নতুন কৌশল গ্রহণ করা হয়েছে এবং কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা