প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান-কে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ড. শাকিরুল ইসলাম খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর সাবেক শিক্ষার্থী ও শিক্ষক। তিনি আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত গবেষক হিসেবে বিভিন্ন পিয়ার-রিভিউ জার্নালে ১৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য সব পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা ত্যাগ করতে হবে।

এ নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে বহাল থাকবে—যেটি আগে ঘটে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা