প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জ্বালানি সংকটে দীর্ঘ লাইন, সরকারের ভূমিকা নিয়ে সংসদে প্রশ্ন হাসনাত আবদুল্লাহর

বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বললেন হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের জন্য দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ গাড়ির সারি তৈরি হওয়ায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-এর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্প ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে এবং সড়কে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। তিনি অভিযোগ করেন, সরকার এ পরিস্থিতিকে যথাযথভাবে স্বীকার না করে এড়িয়ে যাচ্ছে।

মন্ত্রীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি জানতে চান, সরকার কবে নাগাদ এই সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে এবং সমস্যাটি স্বীকার করবে কিনা।

জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, প্রতিটি পাম্পে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে। তবে ইরান পরিস্থিতির পর হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় দ্রুত তেল শেষ হয়ে যাচ্ছে। আগে যে তেল বিক্রি হতে দেড় দিন লাগত, এখন তা দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। ফলে আতঙ্ক থেকে মানুষের মধ্যে লাইনের সৃষ্টি হচ্ছে।

গ্যাস সংকটের বিষয়ে মন্ত্রী জানান, দেশের অনেক গ্যাস সঞ্চালন লাইন পুরোনো হওয়ায় এবং উৎপাদন কমে যাওয়ায় চাপ কমে গেছে। এ কারণে মাঝে মাঝে গ্যাস সরবরাহে সমস্যা দেখা দেয়। তিনি বলেন, এই সমস্যা সমাধানে একটি প্রকল্প নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা