প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসলামি প্রজাতন্ত্র দিবসে মোজতবা খামেনির নতুন বার্তা

ইসলামি প্রজাতন্ত্র দিবসে মোজতবা খামেনির নতুন বার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬

ইরানের ইসলামি প্রজাতন্ত্র দিবস ও জাতীয় প্রকৃতি দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন।

বুধবার (১ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক হামলায় শুধু জনগণ নয়, দেশের ভূমি ও প্রাকৃতিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় উন্নয়ন ও ভবিষ্যৎ পুনর্গঠনে সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো মানবিক বা নৈতিক সীমা মানছে না এবং তাদের হামলায় পরিবেশসহ নানা ক্ষেত্রে ক্ষতি হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলার প্রসঙ্গ তুলে তিনি জানান, সেখানে ১৮৬ শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনাকে তিনি নৃশংস আক্রমণ হিসেবে উল্লেখ করেন।

খামেনি বলেন, শহীদদের স্মরণে গাছ রোপণের মতো উদ্যোগ গ্রহণ করা হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পুনর্গঠন ও সমৃদ্ধির প্রতীক হয়ে থাকবে।

উল্লেখ্য, প্রতি বছর ১ এপ্রিল ইরানে ইসলামিক প্রজাতন্ত্র দিবস পালিত হয়। ১৯৭৯ সালের গণভোটের মাধ্যমে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার স্মরণে দিনটি উদযাপিত হয়। একই সঙ্গে এটি জাতীয় প্রকৃতি দিবস হিসেবেও পালিত হয়, যা পারস্য নববর্ষ নওরোজের সমাপ্তি নির্দেশ করে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা