প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এপ্রিলে এলপিজির দামে রেকর্ড বৃদ্ধি

এপ্রিলেই এলপিজির দামে রেকর্ড বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম হঠাৎ করেই বড় পরিমাণে বৃদ্ধি করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বেড়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ৩৮৭ টাকা বেশি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই মূল্য তালিকা প্রকাশ করে। সংস্থাটি জানিয়েছে, ঘোষিত দাম একইদিন সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

শুধু গৃহস্থালির গ্যাস নয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন দরে প্রতি লিটার অটোগ্যাস ৬১ টাকা ৮৩ পয়সা থেকে বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে মার্চ মাসে ১২ কেজি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। সে সময় অটোগ্যাসের দাম সামান্য কমানো হয়েছিল।

নতুন এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ভোক্তাদের ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা