প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬

মালদ্বীপ বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বুধবার (১ এপ্রিল) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ।

বৈঠকে দুই পক্ষ বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। উভয় দেশ তাদের মধ্যে বিদ্যমান অনাবিষ্কৃত সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়েও আলোচনা করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের শ্রমশক্তিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য মালদ্বীপ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের বিষয়ে বিবেচনার অনুরোধ জানাচ্ছি।

হাইকমিশনার শিউনিন রশীদও বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে মালদ্বীপের আগ্রহ পুনর্ব্যক্ত করেন এবং দেশটির আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসী কর্মীদের অবদানের প্রশংসা করেন।

বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপ সরকারের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি, সার্ক পুনরুজ্জীবিতকরণ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্বেও দুই পক্ষ বিশেষ জোর দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা