প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ইতিবাচক যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে রাশিয়া থেকে ডিজেল ও জ্বালানি পণ্য আমদানি করার বিশেষ ছাড় প্রদানে ইতিবাচক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬

রাশিয়া থেকে পরিশোধিত ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানের জন্য বাংলাদেশের বিশেষ ছাড়ের অনুরোধ যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে বিবেচনা করবে। বুধবার (১ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আশ্বাস দেন যে, বাংলাদেশের অনুরোধ গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং বাংলাদেশের জ্বালানি সংকটের বিষয় তুলে ধরেন। তিনি রাশিয়া থেকে সরাসরি পরিশোধিত ডিজেল ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড়ের আবেদন করেন। এর আগে বাংলাদেশ একই অনুরোধ চিঠির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা