প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিলেট জেলা স্টেডিয়ামের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ ক্রীড়া প্রতিমন্ত্রীর

সিলেট জেলা স্টেডিয়ামের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের বর্তমান জরাজীর্ণ অবস্থা ও ব্যবস্থাপনার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বুধবার (১ এপ্রিল) দুপুরে স্টেডিয়াম পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে। এর ফলে স্টেডিয়ামের এই নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”

প্রতিমন্ত্রী জানান, এই অবস্থার উত্তরণে আগামী ৩০ এপ্রিল থেকে সিলেট জেলা স্টেডিয়ামসহ দেশের প্রতিটি জেলায় একযোগে ‘নতুন ক্রীড়া কর্মসূচি’ উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

তিনি বলেন, প্রথম পর্যায়ে ফুটবল, ক্রিকেটসহ মোট সাতটি ইভেন্টের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এতে দেশের বিভিন্ন উপজেলার দল এবং ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নেবে।

এছাড়া ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, জাতীয় ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনা হয়েছে এবং ধাপে ধাপে আরও প্রায় ৫০০ জন ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে এবং ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা