প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চলতি মাসেই প্রধানমন্ত্রী ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

চলতি মাসেই প্রধানমন্ত্রী ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬

চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহ ও ফেনীতে নতুন খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, “চলতি মাসে ঝিনাইদহের শৈলকুপা ও ফেনীতে আরও দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচি সফল করতে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে হবে।”

তিনি আরও বলেন, খাল দূষণ রোধ ও অবৈধ দখল উচ্ছেদে কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে ঠিক কোন তারিখে প্রধানমন্ত্রীর দুটি জেলার সফর অনুষ্ঠিত হবে, তা এখনও নির্ধারিত হয়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা