প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুদ্ধবিরতি চান ইরানের নতুন প্রেসিডেন্ট: ট্রাম্পের দাবি

ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন সরকারের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান। তবে ট্রাম্প ওই ইরানি শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ করেননি।

ট্রাম্প বলেন, নতুন প্রেসিডেন্ট “পূর্বসূরিদের তুলনায় অনেক কম উগ্রপন্থী এবং অনেক বেশি বুদ্ধিমান।” তিনি আরও জানান, হরমুজ প্রণালি নিরাপদ, উন্মুক্ত ও অবাধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করবে না।

ট্রাম্পের ভাষ্য, “হরমুজ প্রণালি যখন উন্মুক্ত, অবাধ ও বিপদমুক্ত হবে, তখন আমরা বিষয়টি বিবেচনা করব। তার আগে আমরা ইরানকে ধ্বংস করি, অথবা তারা যেমন বলে—পাথর যুগে পাঠাই।”

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। দীর্ঘদিন ধরেই এটি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: বিবিসি

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা