প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা, আহত অন্তত ২৫

ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা, আহত অন্তত ২৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬

ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্লাস্টার মিসাইল হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) এ হামলায় ক্ষতিগ্রস্ত হয় তেলআবিব-এর বেনি ব্রাক এলাকা, যা দেশটির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। বিষয়টি জানিয়েছে টাইমস অব ইসরায়েলের।

প্রতিবেদন অনুযায়ী, ইরান থেকে মিসাইল ছোড়ার পরপরই মধ্যাঞ্চলজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। হামলার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের সহায়তা শুরু করে।

আহতদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। এছাড়া আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি ২২ জন তুলনামূলক কম আহত হয়েছেন।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, গুরুতর আহত শিশুটি শার্পনেলের আঘাতে জখম হয়েছে এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা