প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী

রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬

দেশে হামের বিস্তার রোধে জরুরি উদ্যোগ নিয়েছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সারাদেশে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যেসব উপজেলায় হামের প্রকোপ বেশি, সেখানে আগামী দুই দিনের মধ্যেই টিকা পৌঁছে দেওয়া হবে এবং রোববার সকাল থেকেই কর্মসূচি শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত সুরক্ষার আওতায় আনতে ইতোমধ্যে UNICEF থেকে পাওয়া ১৯ লাখ ডোজ টিকা ব্যবহার করা হবে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে।

সরকার আশা করছে, এ বিশেষ উদ্যোগের মাধ্যমে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে এনে শিশুদের স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা