হরমুজ প্রণালি দিয়ে আটকে পড়া বাংলাদেশের ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।
বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।
তিনি বলেন, বর্তমানে আটকে থাকা ৬টি বাংলাদেশি জাহাজ প্রণালি পার হওয়ার অনুমতি পেয়েছে এবং এগুলো নিরাপদে ফিরিয়ে আনার জন্য দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছিল। তবে ইরানের এই সিদ্ধান্তে বাংলাদেশি জাহাজগুলো চলাচলের সুযোগ পেল, যা দেশের বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।