প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বদলে গেছে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ড

আহসান হাবীব মানিক, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে রোগীদের স্বাচ্ছন্দ্য ও আস্থা বৃদ্ধিতে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নিয়মিত পরিচ্ছন্নতা, সুশৃঙ্খল কার্যক্রম এবং দায়িত্বশীল চিকিৎসক-কর্মীদের মানসিক সহায়তা রোগীদের মধ্যে স্বস্তি এবং আস্থা বৃদ্ধি করছে।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) মাসিক মিটিং ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় মেডিসিন ওয়ার্ডে। সভার সভাপতিত্ব করেন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. আলতাফ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন SACMO সোহেল রানা।

সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের ইএমও ডা. হিমাদ্রী শেখর সাহা, নেফ্রোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. ইকবাল হাসান, অন্যান্য দায়িত্বপ্রাপ্ত এসএসএমও এবং নতুন ইন্টার্ন ডিএমএফরা। বিশেষভাবে নতুন ইন্টার্নদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়, যা তাদের মধ্যে উদ্দীপনা ও দায়িত্ববোধ জাগ্রত করেছে।

নতুন ইন্টার্ন রবিউল ইসলাম বলেন, “প্রথম দিনেই আমাদের ফুল দিয়ে বরণ করা এবং ওয়ার্ডের কার্যক্রম ও শৃঙ্খলার বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ায় আমাদের কাজের আগ্রহ অনেক বেড়ে গেছে। এটি আমাদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা