জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদ-এর ত্রয়োদশ অধিবেশনে গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনার শুরুতে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের মানুষের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হলেও অনেক আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি বলে তিনি উল্লেখ করেন।
স্পিকারের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, স্পিকার একজন বীর মুক্তিযোদ্ধা ও বীর বিক্রম। একই সঙ্গে তিনি নিজেকেও একটি শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেন এবং জানান, মুক্তিযুদ্ধে তার পরিবারের সদস্যদের রক্তের অংশীদারিত্ব রয়েছে।
এর আগে বিভিন্ন সময়ে এমন দাবি করলেও জাতীয় সংসদে এটাই প্রথমবার তিনি আনুষ্ঠানিকভাবে নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করেন।