প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর পতনের শীর্ষে সিঅ্যান্ডএ টেক্সটাইল

দর পতনের শীর্ষে সিঅ্যান্ডএ টেক্সটাইল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৩৫ বারে ২৬ লাখ ৮৮ হাজার ৫৭৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৯৬ বারে ৩০ লাখ ৪৭ হাজার ১৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৭৭ বারে ১৩ লাখ ৯৫ হাজার ১৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৮.৮২ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির ৮.৭৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮.৫৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৮.৩৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৮.১৬ শতাংশ এবং ফ্যামিলিটেক্সের ৮.১১ শতাংশ কমেছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা