রংপুর-ঢাকা মহাসড়কে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা-এর কুমোরপুর এলাকায় রোববার রাত আনুমানিক ৯টার দিকে চাকা পাংচার হওয়া দাঁড়িয়ে থাকা একটি পিকআপ গাড়িতে দ্রুতগামী কার্ভাড ভ্যান ধাক্কা দিলে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের শাহাবুদ্দিনের পুত্র আল-আমিন (২৭) ও সাহাবাজ গ্রামের আলমগীর হোসেনের পুত্র রকি মিয়া (২৮)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তারা ঢাকায় বিভিন্ন ভাঙড়ি মালামাল নিয়ে যাচ্ছিলেন। কুমোরপুরে পিকআপের পিছনের চাকা পাংচার হয়ে গেলে রকি মিয়া গাড়ীর নিচে শুয়ে চাকা মেরামতের কাজ করছিলেন এবং আল-আমিন তাকে সাহায্য করছিলেন। এ সময় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান পিকআপকে ধাক্কা দিলে রকি মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আল-আমিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতেই মৃত্যুবরণ করেন।
সোমবার সকালে নিহতদের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যরা শোকের ছায়ায় আবদ্ধ হন। কান্না ও ব্যথায় এলাকায় দুঃখ-দুর্দশার চিত্র বিরাজ করে।
কাউনিয়া বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।