প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সীতাকুণ্ডে অভিযানে ২৫ হাজার লিটার অবৈধ তেল জব্দ

সীতাকুণ্ডে অভিযানে ২৫ হাজার লিটার অবৈধ তেল জব্দ
(সীতাকুণ্ড) চট্টগ্রাম, প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা-তে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ২৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ফৌজদারহাট এলাকায় পরিচালিত অভিযানে তিনটি বড় ট্যাংকে বিপুল পরিমাণ তেলের মজুত পাওয়া যায়। এসব ট্যাংক থেকে ড্রামে ভরে খোলা বাজারে তেল বিক্রি করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করছে।

অভিযানকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশে জ্বালানির প্রকৃত কোনো সংকট নেই। কিছু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় তেল মজুত করে বাজারে সংকট তৈরি করছে।

তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে জানান, দেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা