প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সংসদে ‘সম্মানসূচক’ শব্দ ব্যবহার না করায় ভুল স্বীকার এমপি হাসনাতের

সংসদে ‘সম্মানসূচক’ শব্দ ব্যবহার না করায় ভুল স্বীকার এমপি হাসনাতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রমে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে ‘সম্মানসূচক’ শব্দ ব্যবহার না করায় পরে ভুল স্বীকার করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (৩০ মার্চ) সংসদের চতুর্থ বৈঠকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-কে সম্পূরক প্রশ্ন করেন। প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেওয়ার সময় তিনি সংসদের প্রচলিত নিয়ম অনুযায়ী সম্মানসূচক শব্দ ব্যবহার করেননি।

বক্তব্য শেষে বিষয়টি উপলব্ধি করে নিজের ভুল স্বীকার করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, তার বয়স সাড়ে সাতাশ বছর এবং স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন ধরে সংসদে রয়েছেন। তিনি উল্লেখ করেন, সংসদের প্রচলিত নিয়মে যে ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে, সেগুলো সংশোধন ও অনুসরণে তিনি প্রস্তুত।

এর আগে বক্তব্যের শুরুতে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলে অনেক সময় নোটিশ দেওয়ার প্রসঙ্গ ওঠে, যা নিয়ে কিছুটা সংকোচ কাজ করে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা