প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৬৮ বারে ২২ লাখ ৫৬ হাজার ২৩২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬২৫ বারে ৩৮ লাখ ১৩ হাজার ৬৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৯ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২১৫ বারে ১২ লাখ ৪৭ হাজার ২৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির ৮.০৬ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.৮৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৭.৬৯ শতাংশ, ফ্যামিলিটেক্সের (বিডি) ৭.৫০ শতাংশ, রিং শাইন টেক্সটাইলের ৭.৫০ শতাংশ এবং বে লিজিংয়ের ৭.১৪ শতাংশ কমেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা