প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইডস

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইডস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেনের শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির মোট ১৯ কোটি ৬২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন, যার শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৯৭ লাখ ২৪ হাজার টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি, যার শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকার।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে ইনটেক লিমিটেড, টেকনো ড্রাগস লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং ফাইন ফুডস লিমিটেড।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা