প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছের-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি ২০০৭ সালের ‘এক-এগারো’ সময়ের প্রভাবশালী গোয়েন্দা কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।
ডিবি সূত্র জানায়, এক-এগারো পর্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মাসুদ উদ্দিন চৌধুরী এবং শেখ মামুন খালেদ-কে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই দুই সাবেক সেনা কর্মকর্তাকেও গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
জানা যায়, আফজাল নাছেরের বাড়ি সেনবাগ উপজেলা-র মজিরখিল এলাকায়। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০০৬ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৯ সালের ৫ নভেম্বর লেফটেন্যান্ট কর্নেল পদে থাকা অবস্থায় তাকে বরখাস্ত করা হয়।