সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) হয়েছেন চাঁদপুরের মতলবের কৃতি সন্তান মহিউদ্দিন আহমেদ (সৈকত)। আজ রবিবার (১ মার্চ ২০২৬) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব পদে মহিউদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়াও উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী যতদিন এ পদ অলঙ্কৃত করবেন অথবা মহিউদ্দিন আহমেদকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। এ পদে মহিউদ্দিন আহমেদকে ৯ম গ্রেডের বেতন স্কেলে নিয়োগ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।