প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মিল্ক ভিটার জিএম হলেন এনায়েত করিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬

মো. এনায়েত করিম চৌধুরীকে মিল্ক ভিটার মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনায়েত করিম চৌধুরীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)’র মহা ব্যবস্থাপক পদে গ্রেড-৫ বেতন স্কেলে যোগদানের তারিখ হতে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।

এর আগে এনায়েত করিম যুক্তরাজ্যের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাস্টমার অপারেশনস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি যুক্তরাজ্যের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা