প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কমেছে সূচক, বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬

ঈদের ছুটি শেষে সপ্তাহের প্রথম কার্যদিবস মঙ্গলবার (২৪ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। তবে গত কার্যদিবসের চেয়ে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৮ দশমিক ৯৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৮৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১ হাজার ৭২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৯ দশমিক ৩২ পয়েন্ট কমে ২ হাজার ১১ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ৪৯২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৬০ কোটি ৩০ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২১ টি কোম্পানির, বিপরীতে ২৪৩ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা