প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশের আকাশে দেখা যায়নি। এর ফলে শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হয়। ফলে আগামী শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে এসব তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ।

এর আগে মাগরিবের নামাজ শেষে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সভা অনুষ্ঠিত হয়।

ধর্মমন্ত্রী জানান, দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়েছে। সব তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এই প্রেক্ষিতে, আগামীকাল ২০ মার্চ শুক্রবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ২১ মার্চ থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ওইদিন সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা