প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মধ্যপ্রাচ্য সংকট, চরম অনিশ্চয়তায় প্রবাসীদের ঈদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের আকাশপথ ও ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ থাকায় চরম অনিশ্চয়তায় পড়েছেন পবিত্র ঈদুল ফিতরে দেশে ফেরার অপেক্ষায় থাকা হাজার হাজার প্রবাসী।

সংকট ও অনিশ্চয়তা নিরাপত্তা বিবেচনায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ বিমান চলাচল সাময়িক স্থগিত ঘোষণা করে। এর ফলে দুই-তিন মাস আগে ঈদের টিকিট কেটে রাখা প্রবাসীরা বিপাকে পড়েছেন। বিশেষ করে যারা রমজান ও ঈদের ছুটিতে পরিবার-পরিজনেরসঙ্গে সময় কাটাতে দেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, তাদের ঈদযাত্রা এখন অনিশ্চিত।

প্রবাসীদের কয়েকজন জানিয়েছেন, ভিসার মেয়াদ ও আটকা পড়া পর্যটক অনেক প্রবাসী ভিজিট ভিসায় কুয়েতে পরিবার ও আত্মীয়-স্বজন নিয়ে এসেছিলেন। তাদের ফেরার সময় হলেও ফ্লাইট বন্ধ থাকায় তারা দেশ ছাড়তে পারছেন না। তবে মানবিক দিক বিবেচনা করে কুয়েত সরকার আটকে পড়া পর্যটকদের ছুটির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ১ মাসের জন্য বাড়িয়ে দিয়েছে।

ফ্লাইট বাতিল হওয়া এবং আগামী দিনের ফ্লাইটের যাত্রীরা তথ্যের আশায় প্রতিনিয়ত ট্রাভেল এজেন্সিগুলোতে ভিড় করছেন। ফ্লাইট চালুর সঠিক তারিখ জানা না থাকায় অনেককেই হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। ট্রাভেল এজেন্সিগুলোর পক্ষ থেকে প্রবাসীদের ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই ফ্লাইট চালুর আশ্বাস দেওয়া হচ্ছে।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই তারা পূর্ণ উদ্যমে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত। এদিকে কিছু এয়ারলাইন্স যাত্রী ও ট্রাভেল এজেন্সিগুলোকে বার্তা পাঠিয়েছে, কোনো অতিরিক্ত ফি ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় তারিখ নিশ্চিত করে আগের টিকিটেই ভ্রমণ করা যাবে। আবার কোনো যাত্রী যদি ওই টিকেটে ভ্রমণ করতে না চান, তবে এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী টাকা ফেরত পাওয়ার সুযোগও থাকছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা