প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দরায় নাড়ীর টানে বাড়ী ফিরতে মানুষের উপচে পড়া ভিড়

মো ইয়াকুব আলী তালুকদার, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দরা ত্রিমোড় বাসস্ট্যান্ডে সারি সারি যাত্রীবাহী গাড়ি দাঁড়িয়ে আছে ঘরমুখো যাত্রীদের অপেক্ষায়। নাড়ীর টানে বাড়ী ফিরতে লাখো মানুষের ঢল।

বুধবার (১৮ মার্চ) বিকেল ০২ টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দরা ত্রিমোড় এলাকায় সরেজমিনে দেখা যায়, শত শত বাস, লেগুনা ও অন্যান্য যানবাহন যাত্রী পরিবহনের আশায় দীর্ঘ সময় ধরে অবস্থান করছে। এতে করে মহাসড়কে থেমে থেমে যান চলাচল করছে, ফলে কোথাও কোথাও ধীরগতি লক্ষ্য করা গেছে এবং কোনাবাড়ী থেকে চান্দরা পর্যন্ত উভয় লেনে তীব্র যানজটে যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এমনকি পায়ে হেঁটে চান্দরা চলেছে।

কুড়িগ্রাম যাত্রী সুমি জানান, “আমার স্বামী চাকরির কারণে ঈদের আগের দিন বাড়ি যাবে। তাই ভিড় এড়াতে আজই রওনা হয়েছি। কিন্তু তেলের অজুহাতে পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া দাবি করছে।”

রংপুরগামী সিয়াম পরিবহনের সুপারভাইজার রাসেল বলেন, “আজ বিকেল থেকে আগামীকাল রাত পর্যন্ত যাত্রীর চাপ আরও বাড়বে বলে ধারণা করছি।

এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত বলেন, “এলাকার শিল্পকারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি দেবে, তাই হঠাৎ অতিরিক্ত চাপ পড়ার সম্ভাবনা কম। যাত্রীদের নিরাপত্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে, কোনো ধরনের ভোগান্তি হবে না বলে আশা করছি।

তবে চান্দরা ফ্লাই ওভার ব্রীজের পশ্চিম পাশ থেকে কোন রকম যানজটের সৃষ্টি হয়নি। রাস্তার যানজট নিরসনের জন্য আইন শৃংখলা বাহিনী নির্বিঘ্নে কাজ করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা