প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিরাজগঞ্জে শিল্পী-সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে ব্যতিক্রমের ইফতার মাহফিল

আহসান হাবীব মানিক, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জ-এ শিল্পী, অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদ।

মঙ্গলবার (১৭ মার্চ) পবিত্র রমজান-এর ২৭তম দিনে শহরের সিদ্দিক প্লাজায় অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক আহসান হাবীব মানিক এবং সঞ্চালনা করেন সহ-পরিচালক আদনান সাকিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান হাবীবুল্লাহ সরকার।

বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সাবেক পরিচালক রবিউল ইসলাম সোহাগসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনরা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার, আবৃত্তিকার, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা।

আলোচনা পর্বে বক্তারা রমজানের তাৎপর্য, রোজার গুরুত্ব এবং সুস্থ সংস্কৃতি চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার গ্রহণ করা হয়। এরপর সালাতুল মাগরিব আদায়ের পর শিল্পীদের অংশগ্রহণে প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা