মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এক মন্তব্যকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। এবার তিনি লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে দেখার ইঙ্গিত দিয়েছেন।
সম্প্রতি একটি বেসবল ম্যাচে ভেনেজুয়েলার জয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি ভেনেজুয়েলার প্রশংসা করে বলেন, দেশটিতে ইতিবাচক পরিবর্তন ঘটছে এবং প্রশ্ন তোলেন— ‘এটি যদি ৫১তম অঙ্গরাজ্য হয়, তাহলে কেমন হয়?’
সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ওই ম্যাচে ভেনেজুয়েলা ইতালিকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়, যেখানে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
এর আগেও ট্রাম্প কানাডা ও গ্রিনল্যান্ড নিয়ে একই ধরনের মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন।
এদিকে, তার দ্বিতীয় মেয়াদে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে নতুন করে গুরুত্ব পেতে শুরু করে। চলতি বছরের শুরুতে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এক অভিযানে আটক করা হয় বলে জানা যায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনাও প্রকাশ করে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হলেও বাস্তবতার বিচারে এমন কোনো সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।