প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঝিকরগাছায় সেবা’র উদ্যোগে ৭০০ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬

যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন সেবা সংগঠনের উদ্যোগে প্রায় ৭০০ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) পবিত্র রমজানের ২৭তম দিনে সকাল ১০টায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা বকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনটির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান এবং ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, খুলনা বিভাগের মধ্যে সেবা’র মতো বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন খুবই কম রয়েছে। তিনি জানান, গত বছর ৫০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হলেও এবছর সেই সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে দাঁড়িয়েছে। আগামীতে আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে ক্যান্সার একটি মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে আমাদের ঝিকরগাছায় একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা সেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শাহজাহান কবীর, ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এবং নাগরিক অধিকার আন্দোলনের কোর কমিটির সদস্য মো. মতিয়ার রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক সায়েদ আলী, দৈনিক পূর্ব দিগন্তের সম্পাদক সুজন মাহমুদ, ব্যবসায়ী হাবিবুর রহমান, আলী শাহ, আকরাম খান, মীর ফারুক আহমেদ, আতাউর রহমান, নজরুল ইসলাম, মাসুদ মিঠু, দাউদ হোসেন, বিল্লাল হোসেন, জাফর ইকবাল, সাগর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় সাংবাদিকরা।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা