প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ব্রাজিল দলে নেই নেইমার

নেইমারের বিরুদ্ধে মামলা নারী বাবুর্চির
তাসকিন আহমেদ তানজিম, জু/মা/জা
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬

২০২৬ বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে সবচেয়ে বড় চমক হিসেবে স্কোয়াডে জায়গা হয়নি দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারের।

নেইমারকে বাদ দেওয়ার বিষয়ে আনচেলত্তি জানিয়েছেন, তিনি এখনো শতভাগ ফিট নন। পুরোপুরি সুস্থ হয়ে নিয়মিত খেলার ধারায় ফিরতে পারলেই বিশ্বকাপ দলে তার সুযোগ তৈরি হতে পারে।

অন্যদিকে, দারুণ ফর্মে থাকা তরুণ ফরোয়ার্ড এনড্রিককে প্রথমবারের মতো নিজের অধীনে দলে ডেকেছেন এই ইতালিয়ান কোচ। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর চোটে পড়ার পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। সম্প্রতি ক্লাব ফুটবলে খেললেও এখনো তার ফিটনেস নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় কোচিং স্টাফ।

ব্রাজিলের স্কোয়াডে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। গোলরক্ষক হিসেবে রয়েছেন অ্যালিসন বেকার ও এদেরসন। ডিফেন্সে আছেন মার্কিনহোস ও ব্রেমার। মিডফিল্ডে নেতৃত্ব দেবেন ক্যাসেমিরো।

ফরোয়ার্ড লাইনে জায়গা পেয়েছেন ভিনিসিউস জুনিয়র, রাফিনহা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি এবং মাথেউস কুনহার মতো তারকারা।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা