প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাবা-মায়ের বুক খালি করে চলে গেলেন জাবি ছাত্রী শারমিন

বাবা-মায়ের বুক খালি করে চলে গেলেন জাবি ছাত্রী শারমিন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে চাঁদপুরের কচুয়ায় তেতৈয়া গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল শারমিনের। ব্যাগে হয়তো ছিল প্রিয়জনদের জন্য উপহার। কিন্তু বাড়ি ফেরা হলো ঠিকই , তবে নিথর দেহ হয়ে। সাভারের ইসলামনগর এলাকার ভাড়া বাসা থেকে রহস্যজনক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শারমিন জাহান (খাদিজা) নামে এক শিক্ষার্থী। তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় তার স্বামী সাইফ উদ্দিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। নিহত শারমিন জাহান খাদিজা কচুয়া উপজেলার তেতৈয় গ্রামের সৌদি প্রবাসী শাহজাহান মোল্লার মেয়ে। খাদিজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের আবাসিক ছাত্রী ছিলেন।

অপরদিকে তার স্বামী ফাহিম আল হাসান কুমিল্লার মুরাদনগর উপজেলার খুইরুল গ্রামের মো. হানিফ সরকারের ছেলে। নিহত শারমিন জাহান (খাদিজা) এর কচুয়া উপজেলা তেতৈয়া গ্রামের বাড়িতে বইছে শোকের মাতম।

নিহত খাদিজার মা ফরিদা ইয়াসমিন বলেন, আমার মেয়ের জামাই সাইফ উদ্দিন ফোন দিয়ে বলে আমার মেয়ের বাসায় ডাকাতি হয়েছে শারমিনের ল্যাপটপ ও মোবাইল নিয়ে গেছে। তার মাথায় আঘাত করেছে। এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এরপর শুনি আমার মেয়ে আর নেই। আমার দুই মেয়ের মধ্যে শারমিন ছোট । কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন শারমিনের মা ফরিদা ইয়াসমিন।

জানা যায়, গত রবিবার বিকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলাম নগর এলাকার কাসেম আলরি বাসা থেকে অচেতন এবং রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে শারমিনকে সাভারে এনাম মেডিক্যাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, এটি স্পষ্টত নৃশংস হত্যাকান্ড। তবে সাইফ উদ্দিন আমাদের বলেন, বিকেলে বাসায় ফিরে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। ‘পরে বাসার ভেতরে প্রবেশ করে শারমিনকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি প্রতিবেশীদের জানান। পরে বাসার বাড়িওয়ালাকে সঙ্গে নিয়ে শারমিনকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার বাদ জোহর নামাজের পর পর শারমিনের লাশ নিজ বাড়ি কচুয়া তেতৈয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য যে, শারমিন হত্যার বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা