প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলমানকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

খাল খনন কর্মসূচির উদ্বোধনে যশোর ও সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৫ মার্চ) বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী পোস্টে বলেন, “পবিত্র লাইলাতুল কদর মহিমা মণ্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ এই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এটি মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।”

তিনি আরও বলেন, এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে তারেক রহমান বলেন, “আসুন, আমরা সবাই এই রাতের তাৎপর্য অনুধাবন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি করি এবং মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করি। মহান আল্লাহ যেন লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের ওপর বর্ষিত করেন, এবং আমাদের দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে পরিচালিত করেন।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা