প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রথম সেঞ্চুরি ওয়ানডেঃ তানজিদ তামিমের

প্রথম সেঞ্চুরি ওয়ানডেঃ তানজিদ তামিমের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। জোড়া উইকেট হারানোর পরও দুর্দান্ত ব্যাটিং করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ তামিম।

রোববার (১৫ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার। এরপর ধীরে ধীরে গতি বাড়ান তারা। সাইফের চেয়ে বেশি আগ্রাসী ব্যাটিং করে তানজিদ। মাত্র ৪৭ বলে ফিফটি তুলে নেন টাইগার ওপেনার।

 

 

দুজনের মধ্যে সাইফ-তানজিদ তামিম জুটি ১০৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫৫ বলে ৩৬ রান করে শাহীন আফ্রিদির বলে বোল্ড হন সাইফ। এরপর নাজমুল হাসান শান্তের সঙ্গে রানের চাকা সচল রাখেন তানজিদ। তারা গড়েন ৫৩ রানের জুটি।

দলীয় ১৫৮ রানে ৩৪ বলে ২৭ রান করে সাজঘরে ফিরে যান শান্ত। তবে তানজিদ তামিম দুর্দান্ত ব্যাটিং চালিয়ে ৯৮ বলে আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি স্পর্শ করেন। সেঞ্চুরির পর আবরার আহমেদের বলে শাহিন আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে ১০৭ রানে বিদায় নেন তানজিদ।

বাংলাদেশের ব্যাটিং লাইনআপের এই দৃঢ় শুরু সিরিজের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা