প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থা আয়োজনে ঈদ উপহার বিতরণ

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থা আয়োজনে ঈদ উপহার বিতরণ
জহির রায়হান, কাউনিয়া (রংপুর)প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬

রবার্টসগঞ্জ টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থা। রোববার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার বিতরণ করেন সংস্থার পরিচালক মোস্তফা সেলিম বেঙ্গল, এবং এর সঙ্গে ছিলেন হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান (নেতা), মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ মোঃ আখতারুজামান, প্রভাষক মোঃ আহসান হাবীব, রংপুর শ্যাডোর নির্বাহী পরিচালক ও সহ-সভাপতি এডাব সারওয়ার জামিল খন্দকার, এবং রংপুর আনবিকাশ প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রাকিফুল ইসলাম মুকুল।

ইউসেপ রবার্টসগঞ্জ টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ লাভলু মিয়া, সোস্যাল ইনক্লুশন ডিসেন্ট ইউসেপ টিভিটি ইনস্টিটিউট ইনচার্জ মোঃ এবাদুর রহমান, এবং ডি-টিম লিডার মোঃ সোলাইমা উপস্থিত ছিলেন।

উদ্যোগটি শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সমতার বার্তাও বহন করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা