প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক

দর বৃদ্ধির শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক
বজলুর রহমান,
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ৪৫৫ বারে ২৩ লাখ ৮১ হাজার ৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৬৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৭৩ বারে ৩৪ লাখ ১০ হাজার ৯৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বিবিএস ক্যাবলসে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৪২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৫৮ বারে ২১ লাখ ৫৬ হাজার ৫৩৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ড্রাগণ সোয়েটারের ৪.৭১ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৩.৪৫ শতাংশ, ইনটেকের ৩.৩৬ শতাংশ, এলআর গ্লোবাল ফান্ড ওয়ানের ৩.৩৩ শতাংশ, গ্রীন ডেল্টা ফান্ডের ৩.২৩ শতাংশ, ডমিনেজ স্টিলের ৩.১৯ শতাংশ ও সোনারগাঁও টেক্সটাইলের ৩.১৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা