প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-কে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসার জন্য সিঙ্গাপুর-এর উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করেছে বলে জানিয়েছেন মির্জা আব্বাসের ভাগনে ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা মহানগর পূর্বের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য।
এ সময় তিনি পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
মির্জা আব্বাসের সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে তার স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন।