প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সীমান্তের সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় নেতৃত্বের অদম্য দৃষ্টান্তঃ লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে অসামান্য নেতৃত্ব দিয়ে চলেছেন ৫৩ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান, পিএসসি। তাঁর দূরদর্শী নেতৃত্ব, দৃঢ় মনোবল এবং অনুপ্রেরণাদায়ক কর্মপরিকল্পনা সীমান্ত সুরক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান সীমান্ত সুরক্ষাকে কেবল একটি পেশাগত দায়িত্ব হিসেবে দেখেন না, বরং এটিকে দেশের ভবিষ্যৎ রক্ষার এক মহৎ প্রতিশ্রুতি হিসেবে বিবেচনা করেন। তাঁর মতে, সীমান্ত সুরক্ষার কাজ শুধু অবৈধ পণ্য আটকানো নয়, এটি একটি দেশের সার্বিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার একটি অবিচ্ছেদ্য অংশ।

মাদক চোরাচালান একটি জাতীয় সংকট’ফেইস দ্য পিপল’ কে দেওয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, মাদক চোরাচালান কেবল সীমান্ত এলাকার সমস্যা নয়, এটি একটি জাতীয় সংকট। এই সমস্যার সমাধানে ৫৩ বিজিবি বদ্ধপরিকর এবং প্রতিটি সদস্যের ত্যাগ ও পরিশ্রমই তাদের মূল শক্তি। তাঁর নির্দেশনায় সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ টহল পরিচালিত হয়, যা মাদক, অস্ত্র এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। সুপরিকল্পিত অভিযান ও উল্লেখযোগ্য সাফল্যতাঁর নেতৃত্বে সীমান্তে প্রতিটি অভিযান সুপরিকল্পিতভাবে পরিচালিত হয়। তথ্যভিত্তিক কৌশল এবং শক্তিশালী টিমওয়ার্কের মাধ্যমে সর্বোচ্চ সফলতা অর্জিত হয়। এর ফলস্বরূপ, গত তিন মাসে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি কয়েকটি বড় অস্ত্রের চালান সফলভাবে জব্দ করেছে, যা সীমান্ত সুরক্ষায় তাদের অঙ্গীকারের প্রমাণ।

৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, এর বেশিরভাগই পদ্মা নদী ও নদীর চরাঞ্চল দ্বারা বেষ্টিত। টহলের সময় বিজিবি সদস্যদের কখনও কাদা, আবার কখনও উত্তপ্ত বালির ওপর দিয়ে প্রায় দুই থেকে তিন কিলোমিটার হেঁটে যেতে হয়। এছাড়াও, সীমান্ত ঘেঁষা পদ্মা নদী থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়ে অনেক সময় ছোট নৌকায় টহল পরিচালনা করতে হয়। এমন প্রতিকূল পরিবেশ সত্ত্বেও, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে কেবল মাদক চোরাচালান প্রতিরোধেই নয়, বরং একটি নিরাপদ ও সুরক্ষিত জেলা গড়ে তোলার কাজেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা