প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজীপুরে বছরের প্রথম বৃষ্টি আজ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬

গাজীপুর জেলায় আজ বছরের প্রথম বৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়।

দীর্ঘদিনের শুষ্ক ও গরম আবহাওয়ার পর এই বৃষ্টিতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। বিশেষ করে রমজান মাসে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসায় মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন।

 

 

 

স্থানীয়রা জানান, বিকেলের দিকে হঠাৎ কালো মেঘ জমতে শুরু করে এবং কিছুক্ষণ পরই বৃষ্টি নামে। এতে গরমের তীব্রতা কমে যায় এবং পরিবেশে শীতলতা ফিরে আসে।

কৃষকরাও এই বৃষ্টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, মৌসুমের শুরুতে এমন বৃষ্টি ফসলের জন্য উপকারী হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা