প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অসুস্থ মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই সময় তার সুস্থতা কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৭:৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাসীরুদ্দীন পাটওয়ারী একটি পোস্ট দিয়ে লিখেছেন, “মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।” এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে প্রায় দেড় লাখ মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। এছাড়া ১২ হাজার কমেন্ট এবং প্রায় ৩ হাজার বার শেয়ার করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা