প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আজম খান মন্ত্রিসভায় স্থান পাওয়ায় সখীপুরে আনন্দ মিছিল

মো. বদরুল আলম, সখীপুর টাংগাইল প্রতিনিধি
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান মন্ত্রিসভায় (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়) স্থান পাওয়ায় আনন্দ মিছিল ও উল্লাস প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

 

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে তারা সখীপুর পানির ফোয়ারার সামনে সমবেত হয়ে আনন্দ প্রকাশ করেন এবং মিষ্টি বিতরণ করেন।

 

এ সময় নেতাকর্মীরা বলেন, সখীপুর–বাসাইলের মানুষের জন্য এটি গর্বের বিষয়। এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে মন্ত্রীর দায়িত্ব পালনের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা