প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে বিএনপির সব পদ ছাড়লেন কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর কায়সার কামাল বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি দলটির জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের স্বার্থে তিনি স্বেচ্ছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ দলের সব পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেছেন।

বার্তায় কায়সার কামাল বলেন, “আজ ১২ মার্চ আমি নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।”

অন্যদিকে, স্পিকার নির্বাচিত হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটি থেকেও পদত্যাগ করেছেন হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন শুরুর সময় তিনি নিজেই এ তথ্য জানান।

এর আগে একই দিন সকাল ১১টায় জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

স্পিকার মেজর হাফিজ বলেন, “স্পিকার জাতীয় সংসদের একটি নিরপেক্ষ আসন। নিজেকে নিরপেক্ষ রাখতে আমি ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছি।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা