প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উৎসব মুখর পরিবেশে কুড়িগ্রাম এনসিপির সদস্য সংগ্রহ সপ্তাহ অনুষ্ঠিত, প্রথম দিনেই তিনশতাধিক ফরম পূরন 

মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬

উৎসব মুখর পরিবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সংগ্রহ সপ্তাহ-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস মার্কেটে কুড়িগ্রাম এনসিপির জেলা কার্যালয়ে সদস্য সংগ্রহ সপ্তাহ-এর শুভ উদ্বোধন করেন এনসিপি

কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া।

 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন, এনসিপি কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মাসুম মিয়া। এতে উপস্থিত ছিলেন, যুগ্ম সদস্য সচিব ও জেলা দপ্তর সম্পাদক শাহজাহান আলী সুমন, সদর উপজেলা আহ্বায়ক এম আর রাজু আহমেদ রাজ্জাক, পৌর আহ্বায়ক লাভলু মিয়া সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির অনান্য নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, ১২ মার্চ থেকে শুরু এ সদস্য সংগ্রহ সপ্তাহ চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা