প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নামাজের বিরতির পর পুনরায় শুরু সংসদের অধিবেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬

নামাজের বিরতির পর বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা দেড়টার পর পুনরায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেন, “বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। আর এই সংসদ গণতন্ত্রের প্রতীক।”

 

এর আগে, সকাল ১১টায় অধিবেশন শুরু হয়। স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন হাফিজ উদ্দিন আহমদ, এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান অধিবেশনের সভাপতিত্বের জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে প্রস্তাব দেন। এই প্রস্তাব বিরোধী দলের সমর্থনও পান।

 

ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন সর্বসম্মতিক্রমে সম্পন্ন হয়।

 

অধিবেশনের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আজ থেকে বাংলাদেশে আবারও গণতান্ত্রিক যাত্রা শুরু হলো। সরকার এই সংসদকে তর্ক-বিতর্ক এবং জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায়। দেশের প্রতিটি নাগরিককে স্বনির্ভর করতে বিএনপি কাজ করবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা