প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২৯ মাস পর জাতীয় দলে ডাক পেলেও নেইমারের ভাগ্যে নতুন দুঃসংবাদ পেলেন নেইমার

নেইমারের বিরুদ্ধে মামলা নারী বাবুর্চির
তাসকিন আহমেদ তানজিম, জু/মা/জা
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬

ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবরের পর ব্রাজিলের জার্সি গায়ে চাপাতে পারেননি নেইমার জুনিয়র। চলতি মাসে দুইটি প্রীতি ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া সত্ত্বেও ফের নতুন চোটের মুখে পড়লেন এই তারকা ফরোয়ার্ড।

ব্রাজিল আগামী জুন-জুলাইয়ে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপে নিজেদের হেক্সা মিশন শুরু করবে। এর প্রস্তুতির অংশ হিসেবে ২৬ মার্চ ফ্রান্স ও ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাও।

 

প্রাথমিক স্কোয়াডে ৩৪ বছর বয়সী নেইমারের নাম থাকলেও মাংসপেশিতে নতুন চোট পাওয়ায় চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার বিশ্বকাপে খেলার স্বপ্নও ঝুঁকির মুখে পড়েছে।

বুধবার (১১ মার্চ) সিরিআয় মিরাসলের সঙ্গে ২-২ গোলে ড্র করা ম্যাচে নেইমারের ফিটনেস যাচাই করার জন্য ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি মাঠে উপস্থিত ছিলেন। কিন্তু চোটের কারণে নেইমার মাঠে নামেননি।

 

ব্রাজিল চূড়ান্ত দল ঘোষণা করবে ১৬ মার্চ। করিন্থিয়ান্সের বিপক্ষে ১৫ মার্চের ম্যাচে নেইমার মাঠে ফিরলেও সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন ব্রাজিল কোচ। চূড়ান্ত দলে জায়গা পেতে হলে ফিটনেসে কোচকে সন্তুষ্ট করতে হবে এই ফরোয়ার্ডকে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা