প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঈদ যাত্রার ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ

ঈদযাত্রায় রেলপথে স্বস্তি, ঢাকামুখী মানুষ উপচে পড়া ভিড়ে হাসিমুখে রওনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে যাত্রা সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে শুক্রবার (১৩ মার্চ) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট এবারও বিশেষ ব্যবস্থায় পাওয়া যাবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

বিক্রির নির্ধারিত তারিখগুলো হলো:

১৩ মার্চ – ২৩ মার্চের টিকিট,১৪ মার্চ – ২৪ মার্চের টিকিট,১৫ মার্চ – ২৫ মার্চের টিকিট,১৬ মার্চ – ২৬ মার্চের টিকিট,১৭ মার্চ – ২৭ মার্চের টিকিট,১৮ মার্চ – ২৮ মার্চের টিকিট,১৯ মার্চ – ২৯ মার্চের টিকিট

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে।

নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন, যেখানে সর্বোচ্চ চারটি আসন পাওয়া যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা